নিরাপত্তার অভাবে নড়ানো যাচ্ছে না নওয়াজ ও মরিয়মকে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামাবাদের প্রধান কমিশনারের অনুমোদন থাকার পরও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তাঁর মেয়ে মরিয়ম ও জামাতা সফদারকে শিহালা রেস্ট হাউসে পাঠানো হচ্ছে না। পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এমনটা করা যাচ্ছে না বলে ডন অনলাইনের খবরে জানানো হয়।

গতকাল শুক্রবার পাঞ্জাব সরকারের কর্মকর্তারা জানান, ১৩ জুলাই আদালতের নির্দেশে তাঁদের আধিয়ালা কারাগারে পাঠানো হয়েছে। ইসলামাবাদের প্রধান কমিশনার শিহালা পুলিশ প্রশিক্ষণ কলেজ চত্বরের ভেতরে স্থাপিত শিহালা রেস্ট হাউসে তাঁদের পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই রেস্ট হাউস শরিফ পরিবারের জন্য নিরাপদ নয়। বাড়ির মতো এই রেস্ট হাউসে আরও নিরাপত্তা দরকার। দীর্ঘ প্রাচীরঘেরা এই রেস্ট হাউসে ছয়টি কক্ষ রয়েছে। সব কটিতেই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র রয়েছে। তাঁদের উপযোগী বিছানা ও শৌচাগার আছে।

সূত্র জানায়, মরিয়ম নওয়াজকে এই রেস্ট হাউসে পাঠাতে এটি দ্বিতীয় বা তৃতীয়বারের মতো চেষ্টা। তিনি বর্তমানে নারী বন্দীদের জন্য থাকা ভকেশনাল সেন্টারে আছেন। বই পড়ে আর বন্দী অন্য নারীদের পড়ানোর মধ্য দিয়ে সময় কাটছে তাঁর।

শরিফ ব্যক্তিগত পোশাক, জুতা, বিছানা ব্যবহার করতে পারেন। তাঁর চাহিদামতো রান্নার জন্য লোক দেওয়া হয়েছে। এই পাচকের বেতন শরিফই দেবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত