,

গাড়িতে চড়েন গৃহকর্মী, পরেন ২৫ লাখের গয়না!

news-image

বাসায় গৃহকর্মী থাকাটা একেবারেই স্বাভাবিক। কিন্তু সেই গৃহকর্মী যদি হয় লাখপতি! তার নিজের যদি থাকে দামি গাড়ি, আর পরেন লাখ লাখ টাকার গয়না তাহলে অবশ্যই বিষয়টি অস্বাভাবিক। বিষয়টি রীতিমতো সন্দেহেরও কারণ।কলকাতায় বৃহস্পতিবার রাতে গীতা নামে এক গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তার রাজকীয় কাহিনী এখন টক অব দ্য সিটি।

বিভিন্ন বাড়িতে কাজ করে ২৫ লাখ টাকার গয়নার মালিক হয়েছেন গীতা। তবে সবটাই চুরির সম্পদ। তার একটি গাড়িও রয়েছে। পুলিশের দাবি, গীতাকে ‘ডাকাত রানি’ বললেও কম হবে।কিন্তু খবর আনন্দবাজার পত্রিকার।বেহালার পর্ণশ্রীর বাসিন্দা স্নেহাংশু ভট্টাচার্যের বাড়িতে সম্প্রতি চুরি হয়। বাড়ি থেকে বেশকিছু গয়নাগাটি, টাকা এবং মূল্যবান জিনিসপত্র খোয়া যায়।

এরপর স্নেহাংশু বাবু থানায় অভিযোগ দায়ের করেন। তবে তিনি নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করেননি। তদন্তে নেমে পুলিশ ওই বাড়ির গৃহকর্মীকে গ্রেফতার করেন।প্রথমে গীতা চুরির ঘটনা অস্বীকার করেন। কিন্তু পুলিশ গীতার বিষয়ে খোঁজখবর শুরু করে। এর আগেও ওই পরিচারিকার নামে অভিযোগ দায়ের হয়েছিল বিভিন্ন থানায়। যথেষ্ট তথ্যপ্রমাণ না মেলায় প্রতিবারই ছাড়া পেয়ে যান।

এবার হঠাৎ গীতার বাড়িতে হানা দেয় নারী পুলিশ অফিসাররা। এক দিকে জেরা, অন্যদিকে শুরু হয় তল্লাশি। ঘর থেকে এক এক করে ৯৬টি সোনার গয়না পাওয়া যায়। উদ্ধার হয়েছে ভারতীয় বিমানবাহিনীর একটি মেডেল।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে