,

‘ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা শূন্য’

news-image

অনলাইন ডেস্ক: আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের জাতীয় নির্বাচন। আসন্ন নির্বাচনে ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা শূন্য শতাংশ। বৃহস্পতিবার ফায়সালাবাদে নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করলেন ‘পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এর কো- চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। খবর জিও নিউজ।

তিনি বলেন, আমাদের অবশ্যই আদর্শ ও লক্ষ্য ভিত্তিক রাজনীতি করতে হবে। তাই বেনজির ভুট্টো ও জুলফিকার আলী ভুট্টোর আদর্শকে সমুন্নত রাখতে হবে। আমরা পাকিস্তান থেকে ঘৃণ্য রাজনীতি ও গলাবাজির রাজনীতি দূর করতে চাই, তাই আপনাদের ভোট ও সমর্থন আশা করছি।’ দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে এবারই প্রথম বেশি সংখ্যক ইসলামপন্থী ও সমালোচিত নেতারা নির্বাচনে অংশগ্রহণ করেছে।

এদিকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পাক সেনাবাহিনী। পাকিস্তান ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর সংবাদ সম্মেলনে বলেন, আসন্ন ২৫ জুলাইয়ের পাকিস্তান নির্বাচনে সেনাবাহিনীর কোনও হস্তক্ষেপ নেই।
নির্বাচনে সেনাদের ভূমিকা নিয়ে ওঠা প্রসঙ্গে তিনি বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। আমরা শুধু নির্বাচন কমিশনারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। আমরা চাচ্ছি পাকিস্তানের আইনশৃঙ্খলার উন্নতি আনতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে