,

ইমরান খানের পক্ষে প্রচারণায় জঙ্গিনেতা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সামনে পাকিস্তানে জাতীয় নির্বাচন। নওয়াজ শরীফ জেলে থাকলেও জোরকদমে প্রচারণা চালাচ্ছেন ইমরান খান। এরই মধ্যে বিতর্ক বাড়িয়ে ইমরান খানের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিল জঙ্গিনেতা ফজলুর রহমান খলিল। আল-কায়েদা ঘনিষ্ঠ এই জঙ্গি হরকত-উল-মুজাহিদীন সংগঠনের প্রতিষ্ঠাতা।

ইমরান ঘনিষ্ঠ পিটিআই নেতা আসাদ উমর খলিলের সেই সমর্থনের কথা প্রকাশ্যে এনেছেন। তিনিই ফেসবুক পেজে পোস্ট করেছেন বিষয়টি। উর্দুতে লেখা ওই পোস্টে খলিল জানিয়েছেন, খলিল ও তার অনুগামীরা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিতে যোগ দিয়েছে।

খবরটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিজের ফেসবুক পোস্ট পাল্টে ফেলেন ওই পিটিআই নেতা। লেখেন, খলিল পিটিআই-কে সমর্থন করার কথা জানিয়েছে। খলিলও পাকিস্তানের সংবাদমাধ্যমে বলেন যে, রবিবার উমরের সঙ্গে তার বৈঠক হয়েছে ও তিনি ইমরানকে সমর্থনের কথা জানিয়েছে।

এদিকে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জমাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদকে ভোটে দাড়ানোর ছাড়পত্র দিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন। মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ দর্পের সঙ্গে তার নিষিদ্ধ রাজনৈতিক দল মিল্লি মুসলিম লীগের সমর্থনে প্রচার করছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির