,

১১৩ বছর পূর্বে স্বর্ণ নিয়ে ডুবে যাওয়া রুশ যুদ্ধ জাহাজের সন্ধান!

news-image

১৯০৫ সালে ডুবে যাওয়া রুশ যুদ্ধ জাহাজ দিমিত্রি ডনস্কই এর সন্ধান মিলেছে দক্ষিণ কোরিয়ার এক দ্বীপের উপকূলে। গুজব রয়েছে যে জাহাজটি ডুবে যাওয়ার সময় তাতে স্বর্ণসহ বহুমূল্যবান সম্পদ ছিল। এছাড়া অনেক উদ্ধারকারী প্রতিষ্ঠান দাবি করতো যে তারা জাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।

এবার ১১৩ বছর পর দক্ষিণ কোরীয় ফার্ম দ্য শিনিল গ্রুপ দাবি করেছে, তারা জাহাজটি খুঁজে বের করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা ডনস্কইকে খুঁজে পেয়েছে এবং তারা উদ্ধার কাজের ফটো এবং ভিডিও ফুটেজ ইউটিউবে আপলোড করে চলেছে।

১৮৮৫ সালে যাত্রা শুরু করে এই যুদ্ধ জাহাজটি। প্রশান্ত মহাসাগরে রওয়ানা হবার আগে ভূমধ্যসাগর এবং বাল্টিক সাগরে কাজ করেছে ডনস্কই।

গুজব প্রচলিত আছে যে, ডনস্কই প্রশান্ত মহাসাগরে রুশ বহরের ক্রুদের বেতন এবং ডক ফি পরিশোধের জন্য জাহাজ ভর্তি স্বর্ণ বয়ে নিয়ে আসছিল। অনুমান করা হয়, আজকের দিনে সেই স্বর্ণের মূল্য হতে পারে বিলিয়ন ডলার। কিন্তু জাহাজে স্বর্ণ ছিলই এমন প্রমাণ আজো পাওয়া যায়নি। বরং যুদ্ধ জাহাজে করে স্বর্ণ আনার সম্ভাবনা নিয়ে অনেক গবেষক ও শিক্ষাবিদরা বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছেন।

জাহাজটিতে স্বর্ণসহ বহুমূল্যবান সম্পদ ছিল এমন গুজব প্রচলিত থাকায় স্বর্ণের সন্ধানেই গত শতকে বেশ কয়েকটি নামী প্রতিষ্ঠান জাহাজটি উদ্ধারের চেষ্টা করে। এর মধ্যে ২০০১ সালে কোরীয় এক প্রতিষ্ঠান জাহাজ খুঁজে বের করেছে দাবি করে, যদিও দেউলিয়া হয়ে যাবার কারণে তারা আর জাহাজ তুলতে পারেনি।

কিন্তু বর্তমানে যে প্রতিষ্ঠানটি দাবি করছে যে তারা জাহাজটি খুঁজে পেয়েছে তাদের সম্পর্কে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম বলছে, ঐ প্রতিষ্ঠানটি (শিনিল গ্রুপ) মাত্র জুন মাসে গঠিত হয়েছে। এর মূলধনও খুব কম, মাত্র ৬৭ হাজার পাউন্ড সম পরিমাণ অর্থ। সেই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছ থেকে সাগরের নিচে উদ্ধারকাজ চালানোর জন্য অনুমতিও নেয়নি।

যদিও প্রতিষ্ঠানের বয়স নিয়ে শিনিল গ্রুপ বলছে, তারা ১৯৫৭ সালে গঠিত শিনিল কর্পোরেশনের উত্তরাধিকারী।

 

সূত্র: বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে