,

বিমান চালানোর অনুমতি পেল সৌদি নারীরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নতুন সংস্কারের পথে আরও একধাপ এগুলো সৌদি আরব। সৌদি আরবের নারীরা এবার বিমান চালানোর অনুমতি পাচ্ছেন। এমনটি জানিয়েছে সৌদি আরব।

দুবাই থেকে প্রকাশিত গালফ নিউস জানায়, সৌদি আরবের নারীরা খুব শিগগির বিমান চালানোর ছাড়পত্র পাবে। এজন্য সৌদি সরকার দ্রুত কাজ করে যাচ্ছে। শতাধিক নারী বিমান চালানোর প্রশিক্ষণ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তারা ইতিমধ্যে আবেদনপত্রও পূরণ করেছেন।

আরব সরকারের নতুন এ সংস্কারের ব্যাপারে ব্যাপক আলোচনা শুরু হয়েছে দেশটিতে। অনেকে দেশটির সরকারের এমন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন।

গালফ নিউস আরও জানায়, আসছে সেপ্টম্বর মাস থেকে প্রশিক্ষণের কাজ শুরু হবে। ‘অক্সফোর্ড এভিয়েশন একাডেমী’ সৌদি নারীদের প্রশিক্ষণ দিবে। সংস্থাটির প্রধান জানায়, তিন বছর প্রশিক্ষণ শেষে নারীদের বিমান চালানোর ছাড়পত্র দেওয়া হবে।

এর আগে সৌদি নারীদের গাড়ি চালানোর অনুমতি মেলে। এবার পেলো বিমান চালানোর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে