,

বাড়ি ফিরছে সেই ১২ কিশোর ও তাদের কোচ

news-image

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের একটি গুহা থেকে উদ্ধার হওয়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ অবশেষে বাড়ি যাচ্ছে। গত ২৩ জুন চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় আটকা পড়ে ওই ১৩ জন। ওই ঘটনার ১৭ দিন পর গত ১০ জুলাই সবাইকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর থেকে সবাই চিয়াং রাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আজ বুধবার ওই ১৩ জন নিজ বাড়ি ফিরবে। দেশটির সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, এ ব্যাপারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এ ব্যাপারে চিয়াং রাই প্রদেশের গভর্নর প্রাচন প্রাতসুকান জানান, এটাই হবে ওই কিশোরদের একমাত্র আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। এরপর গণমাধ্যমের সঙ্গে আর কোনো কথা হবে না।

গত ২৩ জুন ওই প্রদেশের থাম লুয়াং গুহায় আটকা পড়ে ১২ খুদে ফুটবলার ও তাদের কোচ। শুষ্ক অবস্থায় সেখানে বেড়াতে গিয়ে বিপদে পড়ে যায় তারা। ভারি বর্ষণের কারণে সৃষ্ট বন্যা আর কাদার কারণে গুহা থেকে আর বের হতে পারেনি। ওই ঘটনার নয়দিন পর গত ২ জুলাই আটকে পড়াদের ব্যাপারে জানতে পারে সবাই। গত ৭ জুলাই প্রথম দফায় চার কিশোরকে উদ্ধার করা হয়। গত ১০ জুলাই পর্যন্ত একে একে ১৩ জনকে নিরাপদে গুহা থেকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।

কিশোরদের উদ্ধার করতে গিয়ে একজন উদ্ধারকর্মী মারাও যান। উদ্ধার কাজে নিয়োজিত ডুবুরি দলে বিভিন্ন দেশের দক্ষ ডুবুরিরা ছিলেন। এ ছাড়া দেশটির নৌবাহিনীও উদ্ধার কাজে অংশ নেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে