রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলান থেকে উদ্বাস্তু সিরীয়দের ফেরত পাঠালো ইসরায়েল

news-image

দখলকৃত গোলান উপত্যকা সীমান্তে জড়ো হওয়া কয়েকশ’ উদ্বাস্তু সিরীয় নাগরিককে ফিরিয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার কুনিয়েত্রা এলাকায় এই ঘটনা ঘটে।

সিরিয়ার সরকারি বাহিনী ওই এলাকার দখল ফিরে পেতে বিদ্রোহীদের ওপর হামলা জোরালো করায় এসব সিরীয় নাগরিক সীমান্তে জড়ো হয়। সীমান্ত বেড়া থেকে দুইশো মিটার দূরে থাকা এসব সিরীয়দের মধ্যে অনেক সাংবাদিক ও মানবাধিকার কর্মী রয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

মঙ্গলবার রয়টার্স টিভিতে সম্প্রচারিত ফুটেজে উদ্বাস্তুদের উদ্দেশ্যে একটি মাইকে আরবিতে ইসরায়েলি সেনাদের বলতে শোনা গেছে, ‘তোমরা ইসরায়েল রাষ্ট্রের সীমান্তে আছো। ফিরে যাও। আমরা তোমাদের আঘাত করতে চাই না।’

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার গ্রুপ হিউম্যান রাইটস ওয়াচ’র মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা শাখার উপপরিচালক লামা ফাইক বলেন, রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের ফেরত না পাঠানোর বিষয়ে ইসরায়েল আর জর্ডান উভয়েরই বিধি-নিষেধ রয়েছে।

প্রসঙ্গত, জাতিসংঘের হিসেবে সাম্প্রতিক অস্থিরতার কারণে প্রায় এক লাখ ৬০ হাজার সিরীয় বাস্তুচ্যুত হয়েছে। এসব সিরীয়দের একটি অংশ গোলান উপত্যকার সীমান্তের কাছে স্থাপিত অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছে। এছাড়া, বিগত কয়েকমাসে সিরিয়ার দক্ষিনাঞ্চলীয় ডেরা এবং কুনিয়েত্রা প্রদেশে নতুন করে সরকার আর বিদ্রোহীদের মধ্যে লড়াই জোরালো হওয়ায় কয়েক হাজার সিরীয় সীমান্তে এলাকায় আশ্রয় নিয়েছে। আল জাজিরা

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ