,

ইরাকে কর্মসংস্থানের দাবীতে বিক্ষোভ

news-image

ইরাকের সিবা প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের সামনে দুই শতাধিক আন্দোলনকারী কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভ করেছে। কর্মসংস্থান ও উন্নত সুযোগ-সুবিধার দাবিতে সোমবারের এ বিক্ষোভে অংশ নিয়েছে আন্দোলনকারীরা। ওয়েস্ট কোর্না ১, ওয়েস্ট কোর্না ২ ও রুমাইলা এ তিনিটি তেলক্ষেত্রের সামনে বসরার বাসিন্দারা বিক্ষোভ করেছে। এদিকে এ বিক্ষোভের বিষয়টি মেনে নেওয়ার জন্য দেশটির রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুরোধ জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের ইরাকি দূত জানান, আন্দোলনকারীদের বিষয়টি সহমর্মিতার সাথে দেখার জন্যও অনুরোধ করেন তিনি।

সালিম খাসবাওয়ি নামে এক বিক্ষোভকারী বলেন, ‘কর্মসংস্থানের দাবিতে আমরা গ্যাসক্ষেত্রটির কাছে বিক্ষোভ করেছি। এখানে প্রচুর শ্রমিক কর্মহীন বসে থাকেন।’ এদিকে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে দক্ষিণাঞ্চলের শহরগুলোয় বিক্ষোভ চালিয়ে আসছে ইরাকিরা, যা দেশটির রাজনৈতিক অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে। তবে সোমবারের বিক্ষোভে সিবা গ্যাসক্ষেত্রটির কার্যক্রম বন্ধ যায়।

এদিকে, বিক্ষোভ প্রসঙ্গে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এক ঘোষণায় বলেন বসরা শহরের পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসেবা উন্নয়নে তহবিল অনুমোদন করবে তার অন্তর্বর্তীকালীন সরকার। বিক্ষোভকারীরা কয়েক দিন আগে নাজাফ শহরের ভেতরে প্রবেশ করে বিমান চলাচল কার্যক্রম বন্ধ করে দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে