,

ওড়নায় মুখ ঢেকে ছাত্রীদের ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করল ভারতের মেরঠের বিশ্ববিদ্যালয়

news-image

ওড়নায় মুখ ঢেকে ছাত্রীদের ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ করল ভারতের মেরঠের চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাইরের লোকজনের ক্যাম্পাসে ঢোকা বন্ধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অলকা চৌধুরি এনিয়ে জানিয়েছেন, ‘ছাত্রী নয় এমন বহু মেয়েকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াতে দেখা ‌যায়। এদের ক্যাম্পাসে ঢোকা বন্ধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ইতিমধ্যেই মুখ ঢেকে আসা বহু বহিরাগতকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন অলকা চৌধুরি। তিনি আরও বলেন, ‘মুখ ঢাকা থাকায় এদের চিহ্নিত করা বেশ শক্ত হয়ে পড়ছিল। এদের ধরার পর তারা কোনও পরিচয়পত্র দেখাতে পারেনি। আপাতত মুখ-মাথা ঢাকার ওড়না নিষিদ্ধ করা হয়েছে। নিয়ম না মানলে পুলিস ঢাকা হবে।’ সূত্র : জি নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে