,

ইরানের ইতিহাসের দ্বিতীয় নারী রাষ্ট্রদূত, নিয়োগ ফিনল্যান্ডে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পারভিন ফার্সি নামের এক নারীকে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে ইরান। ইসলামিক রিপাবলিক অব ইরান-এর ইতিহাসে পারভিন হলেন দ্বিতীয় নারী রাষ্ট্রদূত। দেশটির প্রথম নারী রাষ্ট্রদূত ছিলেন মারজিয়া আফখাম।

ফিনল্যান্ডের রাষ্ট্রদূত পদে নিয়োগ পাবার আগে ইরানের ‘অ্যানভায়রোনমেন্ট ডিপার্টমেন্ট’-এ উপপ্রধান হিসেবে কাজ করতেন পারভিন ফার্সি।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর দেশটির প্রথম নারী রাষ্ট্রদুত ছিলেন মারজিয়া আফখাম। প্রেসিডেন্ট হাসান রুহানির প্রথম মেয়াদে মারজিয়াকে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের পদে নিয়োগ দেয়া হয়।

মারজিয়া আফখাম ছিলেন বর্ষীয়ান নারী কূটনীতিবিদ যিনি প্রায় ৩০ বছর ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন। ২০১৩ সালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ মারজিয়াকে তাঁর মুখপাত্র হিসেবে নিয়োগ দেন। এটি ছিল দেশটির ‘হাই প্রোফাইল’ কোনো পদে কোনো নারীর প্রথম নিয়োগ। সূত্র: ইরান ফ্রন্ট পেইজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে