,

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে ইরানের মামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করেছে ইরান। তেহরানের বিরুদ্ধে নতুন করে একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার কারণে ইরান এ পদক্ষেপ নিয়েছে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ জানিয়েছেন।

মোহাম্মদ জাওয়াদ জারিফ তার সরকারি টুইটার অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলেন, বেআইনিভাবে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার জন্য ইরান আজ সোমবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করেছে।

গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে এ যাবতকালের কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর যে সমঝোতা সই হয় তাতে যুক্তরাষ্ট্রও সই করেছিল। পরবর্তীতে সে সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন করে। কিন্তু ট্রাম্প প্রশাসন ওই চুক্তি থেকে একতরফাভাবে নিজেদের সরিয়ে নিয়ে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে আজ মামলা দায়ের করলেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে