,

সমস্যা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাবার অঙ্গীকার ট্রাম্প-পুতিনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যকার সম্পর্কের সমস্যা কাটিয়ে তা সামনের দিকে এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দুই নেতার মধ্যে বৈঠকে এ অঙ্গীকার করা হয়।

রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দুই ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, এটি একটি চমৎকার সূচনা। প্রত্যেকের জন্যই অত্যন্ত ভাল সূচনা।’

তবে বৈঠকের সময় কেবলমাত্র দুই নেতার দোভাষীরাই সেখানে উপস্থিত ছিলেন।
এ বৈঠক উপলক্ষে হেনসিংকিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের কয়েকজন রাজনীতিকের ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠক বাতিলের দাবি জানানো সত্ত্বেও এ বৈঠক হয়।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ম্যানিপুলেশনের অভিযোগে মার্কিন সিনেট রাশিয়ার ১২ জন সামরিক গোয়েন্দাকে অভিযুক্ত করার পর রাজনীতিকরা এ দাবি জানান। মার্কিন সিনেটে দীর্ঘ শুনানির পর এ ১২ জনকে অভিযুক্ত করা হয়।

বৈঠকের শুরুতেই দুই নেতা করমর্দন করেন। এরপর সফলভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য ট্রাম্প পুতিনকে ধন্যবাদ জানান।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা দুই দেশ। গত কয়েক বছর ধরে খোলামেলা একসঙ্গে ভালো করে বসা হয়নি। আমি আশা করি, জটিলতা দূর হবে, অসাধারণ সম্পর্ক তৈরি হবে।
রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ঘাটতির জন্য তাঁর পূর্বসুরীদের ‘মূর্খতা’কে দায়ী করে নিন্দা জানিয়েছেন ট্রাম্প।

বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। তবে দুই দেশের বাণিজ্য, সামরিক, চীনের আধিপত্য বিস্তার ও নিজেদের পরমাণু অস্ত্রের বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর