রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ মাসে গর্ভবতী ৮৫ বার!

news-image

আন্তর্জাতিক ডেস্ক: আসামের লিলি বেগম লস্কর। গর্ভবতী হয়েছেন ৮৫ বার। তাও আবার মাত্র ছয় মাসে। এই কাজেই ব্যস্ত ছিলেন তিনি গত কয়েকমাস। কিন্তু কিভাবে তা সম্ভব? আসলে টাকা রোজগারের জন্য অনেক কিছুই সম্ভব। যেমন এই লিলি বেগম লস্কর এই ৮৫ বার গর্ভবতী হওয়ায় রোজগার করে ফেলেছেন মোট চল্লিশ হাজার টাকা।

ইতিমধ্যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে তিনি বলছেন, ‘আমরা নার্সরা উপযুক্ত পারিশ্রমিক পাই না। তাই খুবই দারিদ্রের মধ্যে দিন কাটাই। সেই জন্যই এই কাজ করেছি। আমি এই জন্য দুঃখিত।’

আসাম সরকারের স্কিম অনুযায়ী কোনও মহিলা যদি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিজের সন্তানের জন্ম দেন তাহলে তাকে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছেন তিনি।

জানা গেছে, রেকর্ড অনুযায়ী একটি সরকারি ক্লিনিকে গত ছয় মাসে ১৬০টি শিশুর জন্ম হয়েছে। তাদের মধ্যে অর্ধেকটাই লিলির একার। ওই স্বাস্থ্যকেন্দ্রেরই নার্স তিনি। আর তাতেই চল্লিশ হাজার পেয়েছেন তিনি।

করিমগঞ্জ জেলার স্বাস্থ্য আধিকারিক সরফরাজ হক জানিয়েছেন, সরকারের তরফে পরিদর্শন করতে যাওয়াতেই ধরা পড়ে এই ঘটনা। ওই স্বাস্থ্যকেন্দ্রের কিছু কর্মীর কাছ থেকেই খবর গিয়েছিল স্বাস্থ্য আধিকারিকের কাছে। এরপরই তাঁরা পরিদর্শনে আসেন। জানা গিয়েছে ওই স্বাস্থ্যকেন্দ্রে টাকার লেনদেনের ভার ছিল লিলির উপরেই। আর সেই সুযোগকেই কাজে লাগিয়েছেন তিনি। সূত্র: কলকাতা২৪

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ