,

প্রেসিডেন্ট নির্বাচনে রানিং মেট হচ্ছেন না গাসিমের স্ত্রী

news-image

মালদ্বীপের বিরোধী দল জুমহুরি পার্টি (জেপি)’র নেতা গাসিম ইব্রাহিমের স্ত্রী আয়শাথ নাহুলা বিরোধী জোটের রানিং মেট হওয়ার খবর বাতিল করে দিয়েছেন।

বিরোধী জোটের মধ্যে চুক্তি অনুযায়ী আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জেপি থেকে রানিং মেট দেওয়ার কথা। প্রধান বিরোধী দল মালদিভিয়ান ডেমক্রেটিক পার্টি (এমডিপি) প্রেসিডেন্ট পদে মোহামেদ সলিহকে প্রার্থী করেছে।

জেপি’র দুই সিনিয়র এমপি এবং এর ডেপুটি লিডার নমিনেশন চেয়েছে। এ ব্যাপারে শনিবার সিদ্ধান্ত নেয়ার কথা।

নাহুলা আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতায় নামছেন বলে খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক গণমধ্যমে তার পক্ষে প্রচারণা শুরু হয়। সম্প্রতি শেষ হওয়া জেপি’র কংগ্রেসের মাধ্যমে কাউন্সিলে অন্তর্ভুক্ত হন তিনি।

দলের সদস্য ও সমর্থকদের প্রতি ধন্যবাদ জানান নাহুলা এবং বলেন যে তিনি বিরোধী জোটে থেকে সংস্কারের প্রচেষ্টা চালিয়ে যাবেন।

তাকে রানিং মেট করা নিয়ে বিরোধী জোটে মতবিরোধ তৈরি হয় বলে জানা যায়। একজন নারী রানিং মেট মেনে নেয়া অত্যন্ত কঠিন হবে বলে ইসলামপন্থী আদালত পার্টি (এপি) জানিয়েছে। সাউথ এশিয়ান মনিটর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে