,

স্কুলে ৬০ বিষধর সাপ!

news-image

ভারতের মহারাষ্ট্র প্রদেশের একটি স্কুল থেকে ৬০টি বিষাক্ত সাপ উদ্ধার হয়েছে। স্কুলে একসাথে এতগুলো বিষধর সাপ পাওয়া যাওয়ায় মুহূর্তে স্কুলজুড়ে আতংক ছড়িয়ে পরে। হিংগোলী জেলার জেলা পরিষদ স্কুলের রান্নাঘারে রাসেল’স ভাইপার নামক প্রজাতির বিষাক্ত ঐ সাপগুলো পাওয়া যায়।

স্কুল কর্তৃপক্ষের ভাষ্যমতে, শনিবার (১৪ জুলাই) স্কুল চলার সময় এক মহিলা বাবুর্চি রান্না করতে গিয়ে সাপগুলো প্রথম দেখেন। তিনি জ্বালানী রাখার জায়গায় সাপগুলোকে দেখতে পান। সেখানে প্রথমে তিনি ২টি সাপ দেখেন। এরপর যখন কাঠ সরাতে গিয়ে একে একে বেরিয়ে আসে আরও ৫৮টি সাপ।

এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক ত্রিয়ামবাক ভোসলে বলেন, ‘সাপগুলো দেখার পর আমরা আতংকিত হয়ে পড়ি। গ্রামবাসীরা লাঠি আর পাথর নিয়ে আসে। তবে আমরা তাদেরকে সাপগুলো হত্যা করা থেকে নিবৃত করি’। স্থানীয় এক সাপুড়ে ডাকার পর দুই ঘন্টার চেষ্টায় সাপগুলোকে বোতলে ভরতে সক্ষম হয়।

পরবর্তীতে সাপগুলোকে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান স্কুলটির প্রশাসক ভিমরাও বোখারে।

ভাইপার পরিবারের একটি প্রজাতির নাম রাসেল’স ভাইপার। স্কটিশ জীববিজ্ঞানী প্যাট্রিক রাসেল আঠারশো শতকে ভারত বর্ষে এই প্রজাতির সাপ আবিষ্কার করেন। তার নামানুসারে এই সাপের নামকরণ করা হয় রাসেল’স ভাইপার। এ ধরণের সাপ এশিয়ার দক্ষিণ পূর্ব অংশে বিশেষ করে ভারত, চীন ও তাইওয়ানে বেশি পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে