,

রাস্তা তৈরী করতে গিয়ে পাওয়া গেল হাড়িভর্তি ৯০০ বছরের পুরনো স্বর্ণমুদ্রা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চলছিল রাস্তা তৈরির কাজ। কিন্তু মাটি খোঁড়া শুরু হতেই উদ্ধার হল ৯০০ বছর আগের স্বর্ণমুদ্রা। ঘটনাস্থল ভারতের ছত্তিশগড়ের কোন্ডাগাও জেলা।

সে জেলার জেলাশাসক নীলকান্ত টেকাম জানিয়েছেন, গত ১০ জুলাই করকটি থেকে বেদমা গ্রামের মধ্যে রাস্তা তৈরির কাজ হচ্ছিল। কিন্তু মাটি খোঁড়ার সময়ে একটি পাত্র দেখতে পান এক মহিলা কর্মী। ওই পাত্রের মধ্যেই পাওয়া যায় ৫৭টি স্বর্ণমুদ্রা, একটা রূপার মুদ্রা এবং এক জোড়া সোনার কানের দুল। ইতিমধ্যে করকটি গ্রামের পঞ্চায়েত প্রধান নেহেরুলাল বাঘেল ইতিমধ্যে সেই পাত্র–সহ উদ্ধার হওয়া সমস্ত জিনিসপত্র জেলাশাসকের হাতে তুলে দিয়েছেন।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, একজন মহিলা শ্রমিক মাটির কয়েক ফুট নীচে রাখা পাত্রটি প্রথমে লক্ষ্য করেন। তারপরই তিনি গ্রামবাসী এবং অন্যান্যদের খবর দেন। এরপর পাত্রটি তুলে আনা হয়। প্রাথমিকভাবে পরীক্ষার পর দেখা যায়, মুদ্রাগুলো আনুমানিক দ্বাদশ শতকের। এছাড়া মুদ্রাগুলোর সঙ্গে কিছু নথিও পাওয়া যায়। সেগুলি দেখে মনে করা হচ্ছে, মুদ্রাগুলো বর্তমান মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের একসময় রাজত্ব করা যাদব বংশের সময়ের। এই মুদ্রাগুলো সম্পর্কে জানতে প্রত্নতাত্বিক দপ্তর আরও পরীক্ষানিরীক্ষা করবে বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে