,

ইহুদি রাষ্ট্র আইন নিয়ে প্রশ্ন তোলায় ইসরায়েলে ইইউ রাষ্ট্রদূতকে তলব

news-image

ইহুদি রাষ্ট্র আইনকে বর্ণবাদের দুর্গন্ধ আখ্যা দেয়ায় তেলআবিবে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইনটিতে বলা হয়েছে, ইসরায়েল হবে ইহুদিদের একমাত্র আবাসভূমি। রাষ্ট্রদূত ইমানুয়েল গিয়াওফ্রেট বলেছেন, এ আইন দেশটির আন্তর্জাতিক অবস্থানকে ক্ষতিগ্রস্ত করবে। এটি গণতান্ত্রিক নীতিমালার সঙ্গে যায় না।

এ মন্তব্যের জের ধরে তাকে তলব করার পাশাপাশি তার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সম্প্রতি গিয়াওফ্রেট বলেন, কথিত ইহুদি রাষ্ট্র বিল গণতান্ত্রিক দেশগুলোর গৃহীত নীতি থেকে ইসরায়েলকে দূরে সরিয়ে দেবে। এটি বর্ণবাদের দুর্গন্ধ ছড়াবে এবং বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে বৈষম্য বাড়াবে। বিশেষ করে আরবরা এ আইনের বড় ভুক্তভোগী হবেন।

তার এ বক্তব্যের ঘণ্টাখানেক পরেই ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি দিয়ে অবমাননার অভিযোগে গিয়াওফ্রেটকে তলব করতে বলা হয়েছে।
যদি আইনটি পাস করা হয়, তবে ইসরাইলের বিভিন্ন শহরে বসবাস করা আরবদের নিয়ে আপত্তি উঠতে শুরু করবে। সূত্র: প্রেসটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে