বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইমরান বিমান বন্দর ব্যবহার করতে পারলে বিলাওয়াল নয় কেন

news-image

ইমরান খানকে লাহোর বিমান বন্দর ব্যবহার করতেa দেয়া হলেও পিপিপি প্রধান ও বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোকে সেই সুযোগ দেয়া হচ্ছেনা বলে অভিযোগ করা হয়েছে । পিপিপির মুখপাত্র মোস্তফা নেওয়াজ খোকার বলেছেন, তাদের দলীয় চেয়ারম্যানকে নির্বাচনী প্রচারণার জন্য তার বিমান নিয়ে লাহোর বিমান বন্দর থেকে পেশোয়ারে যেতে দেয়া হয়নি । অথচ একই বিমান বন্দর ব্যবহারের সুযোগ পাচ্ছেন পিটিআই দলের প্রধান ইমরান খান ।

তিনি বলেন,বিষয়টি নির্বাচনী বিধিমালার সুস্পস্ট লংঘন । এজন্য তারা লাহোর বিমান বন্দর কর্তৃপক্ষকে দোষারোপ করেন । তিনি বলেন,লেভেল প্লেয়িং ফিল্ড তাহলে তৈরি হল কোথায় । নির্বাচন কমিশনকে বিষয়টি দেখার জন্য আবেদন জানানো হয়েছে । ডন