,

নওয়াজের সমর্থনে বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষে আহত অন্তত ৫০

news-image

পাকিস্তানের ক্ষমতাসীন দল ‘পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ’ (পিএমএল-এন) এর সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে আহত অন্তত ৫০জন। সমর্থকরা সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মুক্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশের সাথে সংঘর্ষ বেধে যায় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’।

গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানায়, শুক্রবার দুর্নীতির মামলায় নওয়াজ ও তার মেয়েকে গ্রেফতার করার পর পিএমএল-এন এর সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০জন পুলিশও আহত হয়েছে। নওয়াজ শরীফ ও তার মেয়ের সমর্থনে দেশটির পাঞ্জাব, লাহোর সহ পার্শবর্তী বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ হয়েছে বলে পাঞ্জাব পুলিশের মুখপাত্র নিয়াব হায়দার জানিয়েছে।

উল্লেখ্য, পিএমএল-এন থেকে নির্বাচিত তিন তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে পানামা পেপারের দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত হওয়ার পর আদালত তাকে গত ১৩ এপ্রিল দেশটির সকল সরকারি অফিস থেকে সারা জীবনের জন্য অযোগ্য করে দেয়ায় তিনি ক্ষমতা হারান। এখন নওয়াজ ও তার মেয়েকে গ্রেফতার করে রাওয়ালপিন্ডির সাহালা রেস্ট হাউজকে সাব-জেল ঘোষণা দিয়ে সেখানে রাখা হয়েছে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে