,

পাকিস্তানের কাছে ৩০টি অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করছে তুরস্ক

news-image

পাকিস্তানের কাছে ৩০টি অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করার চুক্তি চূড়ান্ত করেছে তুরস্ক। টি-১২৯ মডেলের মাল্টি-রোল হেলিকপ্টার সব ধরনের আবহাওয়ায় তৎপরতা চালাতে পারে। আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে, তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে এ চুক্তি চূড়ান্ত হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পখাতে এটাই সবচেয়ে একক বড় রপ্তানি চুক্তি। চুক্তির কথা নিশ্চিত করেছে তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক সচিবালয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সামরিক সূত্র জানিয়েছে, আগামী পাঁচ বছর ধরে পাকিস্তানের কাছে ধাপে ধাপে এসব হেলিকপ্টার হস্তান্তর করা হবে। হেলিকপ্টার সংক্রান্ত সব রকমের প্রশিক্ষণ, এর যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় গোলাবারুদও সরবরাহ করবে তুরস্ক।

গত বছরের নভেম্বর মাসে পাকিস্তানের সাবেক প্রতিরক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী রানা তানভির জানিয়েছিলেন, তার দেশ তুরস্ক থেকে ৩০টি অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা করছে। পারসটুডে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে