,

অগ্রিম অর্ডারের রেকর্ড টেন্ডুলকারের আত্মজীবনী

83861_shachinক্রীড়া ডেস্ক :বুধবার উন্মোচন হয়েছে ভারতের ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের আত্মজীবনী ‘প্লেইং ইট মাই ওয়ে’। উন্মোচনের পর ২৪ ঘণ্টা না পেরতেই বাজারে বইটির চাহিদা আকাশচুম্বি। ইতোমধ্যেই এক লাখ কপির জন্য অগ্রিম অর্ডার পেয়েছে বইটির প্রকাশনা সংস্থা। কোন বইয়ের অগ্রিম অর্ডারের দিক থেকে ভারতে যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
 ২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেটের নিজের কারিশমা দেখিয়েছেন টেন্ডুলকার। ব্যাট হাতে ২২ গজে এমন সব কীর্তি গড়েছেন যে, তাতে বেশিরভাগ কীর্তি পেয়েছে রেকর্ডের তকমা। খেলোয়াড় হিসেবে রেকর্ড বইয়ের বেশিভাগ জায়গাতেই শোভা পাচ্ছে টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ রানের মালিক টেন্ডুলকারের নাম।
 আর রেকর্ড গড়তে হয়তো নিজেও খুব ভালোবাসেন টেন্ডুলকার। কারণ ক্রিকেট ছেড়ে দেয়ার পরও আবারো রেকর্ডের তালিকায় নাম উঠছে তার। আত্মজীবনী প্রকাশ করেও রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন টেস্ট ও ওয়ানডে মিলিয়ে একশটি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার।
 আত্মজীবনী ‘প্লেইং ইট মাই ওয়ে’-এর জন্য ইতোমধ্যে এক লাখ কপির অগ্রিম অর্ডার জমা পড়েছে বইটির প্রকাশনী সংস্থায়। বইয়ের অগ্রিম অর্ডারের ক্ষেত্রে এটি ভারতে রেকর্ড।
 বড় ভাই অজিত টেন্ডুলকার ও স্ত্রী অঞ্জলিকে নিয়ে আত্মজীবনী ‘প্লেইং ইট মাই ওয়ে’ উন্মোচন করেন ৪১ বছর বয়সী টেন্ডুলকার। প্রকাশের পর প্রথম কপিটি মা রজনির হাতে তুলে দেন আধুনিক যুগের ব্র্যাডম্যান হিসেবে পরিচিত টেন্ডুলকার।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ