রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুরির পর ক্ষমা চেয়ে চিঠি, গয়না ফেরত দিল চোর

news-image

চুরি হয়ে গিয়েছিল সোনার গয়না। কিন্তু পরদিন সকালে বাড়ির দরজায় সেই গয়না রেখে দিয়ে গেল চোর। সঙ্গে ক্ষমা চেয়ে চিঠি। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে ভারতের কেরালা রাজ্যের আমবালাপুজহা এলাকায়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার থাকাজি পঞ্চায়েতের একটি পরিবার আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সবাই চলে যান। বাড়ি ছিল পুরো ফাঁকা। এই সুযোগে বাড়ির পেছনের দরজা ভেঙে ঢুকে পড়ে চোর। আলমারিতে রাখা মূল্যবান জিনিসপত্র- একটি আংটি, কানের দুল এবং লকেট নিয়ে পালায় চোর।

পরিবারটি বাসায় ফেরা মাত্রই বুঝতে পারে চুরি হয়েছে এবং তারা তাৎক্ষণিক পুলিশকে ঘটনাটি জানায়। কিন্তু চোর তার অপকর্মের জন্য অনুতপ্ত হয় এবং ক্ষমা চেয়ে একটি চিঠি লিখে সব গয়না ফেরত দিয়ে যায়। তাকে যেন গ্রেপ্তার না করা হয় চিঠিতে এই ব্যাপারে আর্জিও জানায়।
চোর চিঠিতে লিখে, ‘আমাকে ক্ষমা করুন। টাকার দরকার ছিল বলেই গয়নাগুলো চুরি করেছিলাম। আর কখনও এই ভুল হবে না। দয়া করে পুলিশের কাছে আমার নামে অভিযোগ জানাবেন না।’
পুলিশ জানিয়েছে, গয়না ফেরত দেওয়ায় এই ঘটনায় কোনও মামলা হয়নি।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ