রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাত যাচ্ছেন চীনের শি জিন পিং

news-image

মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ২০ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ঘোষণার পর আগামী সপ্তাহে আমিরাত সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। দুটি দেশের মধ্যে বাণিজ্য ১৫ ভাগ বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ৫৩ বিলিয়ন ডলারে। আমিরাতের তিন দিনের সফরে প্রেসিডেন্ট শি জিন পিং দেশটির নেতৃবৃন্দ ছাড়াও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। চীনের শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারী ছাড়াও সরকারি কর্মকর্তা, বেশ কয়েকজন মন্ত্রী প্রেসিডেন্ট শি’র সফরসঙ্গী হিসেবে আমিরাত যাচ্ছেন।

গত বছর চীন ও আমিরাতের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ৪৬.৩ বিলিয়ন ডলার। আমিরাতের বিদেশি বাণিজৌর ১৪.৭ ভাগ হয়ে থাকে চীনের সঙ্গে। তেল ছাড়া অন্যান্য পণ্যের মধ্যে ইথিলিন পলিমার ও গাড়ি প্রধান পণ্য হিসেবে দুটি দেশ আমদানি ও রফতানি করে থাকে। আরব বিজনেস