,

ইয়েমেনে সৌদি সেনাদের রাজকীয় ক্ষমা ঘোষণা

news-image

ইয়েমেনে যুদ্ধরত সৌদি সেনাদের যে কোনো অপরাধে রাজকীয় ক্ষমা ঘোষণা করে বলা হয়েছে তারা যদি সামরিক আইন লঙ্ঘন করে বা শৃঙ্খলা ভঙ্গ করে তাও তারা ক্ষমার আওতায় পড়বে। সৌদি সরকার ইয়েমেনে দেশটির সেনাদের হুথি যোদ্ধাদের বিরুদ্ধে অবস্থানকে বীরোাচিত ভূমিকা হিসেবে দেখে গত বৃহস্পতিবার এ ঘোষণা দেয়। তবে আন্তর্জাতিকভাবে ইয়েমেনে জাতিসংঘের অনুমোদন ছাড়া সৌদি আগ্রাসন ও সামরিক অবস্থানকে বিতর্কিত বলে সমালোচনা করা হচ্ছে। সৌদি যুদ্ধ বিমানের গোলাবর্ষণে হাজার হাজার ইয়েমেনি নিহত হয়েছে, দেশটিতে দুর্ভিক্ষময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বন্দরগুলো সৌদি অবরোধে থাকায় সেখানে কোনো খাদ্য ও ত্রাণ সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না। কলেরায় ইতিমধ্যে লাখ লাখ মানুষ আক্রান্ত হওয়া ছাড়াও শিশুরা অপুষ্টিতে ভুগছে।

জাতিসংঘ ইয়েমেনে সৌদি আরবের ভূমিকা নিয়ে তদন্তের জন্যে আন্তর্জাতিভাবে কঠিন চাপের মুখে পড়ার পর এমন সময়ে দেশটিতে সৌদি সেনাদের যে কোনো অপরাধ ক্ষমা হিসেবে রাজকীয় ঘোষণা প্রমাণ করল এসব বিষয়কে কোনো পাত্তাই দিচ্ছেন না বাদশাহ সালমান। সৌদি সেনাদের বিরুদ্ধে ইয়েমেনে যুদ্ধাপরাধের অভিযোগ ওঠার পরও দেশটি এধরনের রাজকীয় ক্ষমা ঘোষণা বিশ্ববাসীকে হতবাক করেছে। এ্যান্টিওয়ার.কম

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে