,

মেয়েসহ গ্রেপ্তার হবেন জেনেও দেশে ফিরছেন নওয়াজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগের (পিএমএলএন) বহিষ্কৃত নেতা নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হবে তা জানা সত্ত্বেও আজ মেয়েসহ লন্ডন থেকে পাকিস্তান ফিরছেন এই নেতা।

সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার দুবাইতে যাত্রাবিরতি শেষে সন্ধ্যা নাগাদ নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম লাহোর পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। বিমানবন্দরে অবতরণের পরপরই গ্রেপ্তার করা হবে। দুর্নীতি মামলায় ‘জবাবদিহিতা আদালত’ (অ্যাকাউন্টিবিলিটি কোর্ট) ঘোষিত সাজা ভোগের জন্য তাদেরকে জেলে নিয়ে যাওয়া হবে।

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নাওয়াজের বিরুদ্ধে গত বছর দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাকে পদচ্যুত করা হয়। গত সপ্তাহে তিনি দেশের বাইরে থাকাকালে গত সপ্তাহে তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এদিকে দুর্নীতিবিরোধী আদালতে মরিয়মকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

২৫ জুলাই আসন্ন নির্বাচনকে সামনে রাখে তাকে নিয়ে ষড়যন্ত্রের কারণে এই সাজা দেওয়া হয়েছে বলে দাবি করেন এই নেতা। নওয়াজ শরীফ তার সমর্থক রাজনৈতিক দল পিএমএল-এন’কে উদ্দেশ্য করে বুধবার লন্ডনে বলেন, ‘চোখের সামনে কারাগারের গারদ দেখতে পাচ্ছি, তবুও আমি পাকিস্তানে যাব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে