,

অবিবাহিত বোন ‘অন্তঃসত্ত্বা’, কটূক্তি সইতে না পেরে কিশোরের আত্মহত্যা

news-image

একদিকে অবিবাহিত বোনের ‘অন্তঃসত্ত্বা’ নিয়ে বন্ধুদের কটূক্তি, অন্যদিকে বোনের প্রেমিকের হত্যার হুমকি সহ্য করতে না পেরে আত্মঘাতী হল এক স্কুল ছাত্র। এমনটাই দাবি করছেন নিহতের পরিবার।
ভারতের মুর্শিদাবাদের অষ্টম শ্রেণীর ছাত্র সাবির শেখ (১৩)। গতকাল বৃহস্পতিবার নিজ ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, সাবিরের বড় বোনের সঙ্গে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল নাজমুল শেখের। কয়েকদিন আগে পরিবারের লোকজন তার বোন প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা বিষয়টি জানতে পারেন। এ সময় সাবিরের পরিবার তার প্রেমিক নাজমুলকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু সে বিয়ে করতে অস্বীকার করলে মেয়ের পরিবার পুলিশের দ্বারস্থ হন। আর এতেই সাবিরকে নিয়মিত হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পাশের গ্রামের নাজমুলের বিরুদ্ধে। সাবিরের মৃত্যুর পরেই এলাকা ছেড়ে পালিয়েছে নাজমুল।

মৃতের পরিবারের অভিযোগ, ঘটনার দিন সাবির স্কুলে গেলে তার বোনকে নিয়ে বন্ধুরা নানা কটূক্তি করে। অন্যদিকে তার মা–বাবা থানায় গিয়েছিল বলে নাজমুল খুনের হুমকি দিয়েছিল তাকে। পরে বাড়ি ফেরার পর থেকেই নিশ্চুপ ছিল সাবির। এরপরই নিজের শোয়ার ঘরে যেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এদিকে সাবিরের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, নাজমুলকে আটকের জন্য অভিযান শুরু করেছে তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে