,

৩৬৮ রানে অলআউট জিম্বাবুয়ে

CRICKET-BAN-ZIMবৃহস্পতিবার খুলনা টেস্টের চতুর্থ দিন জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ৩৬৮ রানে অলআউট হয়েছে।  ফলে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৬৫ রানের লিড পায়।

এদিন আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ও রেজিস চাকাভাকে নিয়ে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে।  কিন্তু টেস্টের তৃতীয় দিনের সেই দৃঢ়তা ধরে রাখতে পারেনি সফরকারীরা।  দিনের শুরুতেই বাংলাদেশকে জোড়া সাফল্য এনে দেন সাকিব আল হাসান।  এরপর জোড়া আঘাত হানেন পেসার রুবেল হোসেনও।  তাতে প্রথম ইনিংসে ৩৬৮ রানে থেমে যায় ব্রেন্ডন টেলর বাহিনী।

জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ১৫৮ রান করেন মাসাকাদজা।  ৩২৬ বল মোকাবেলা করে ১৭ চার ও দুটি ছয়ে ইনিংস সাজান সফরকারী দলের ওপেনার।  দ্বিতীয় সর্বোচ্চ ১০১ রান এসেছে রেজিস চাকাভার ব্যাট থেকে।  ৩৭ রান করেছেন ব্রেন্ডন টেলর।  বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান পাঁচটি  উইকেট নেন।  দুটি করে উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।

এর আগে খুলনা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ১৫৮.৫ ওভার ব্যাট করে ৪৩৩ রানে অলআউট হয়।  সর্বোচ্চ ১৩৭ রান করেন সাকিব আল হাসান।  এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ রান আসে তামিম ইকবালের ব্যাট থেকে।  হাফ সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদও।  ৫৬ রান আসে তার ব্যাটে।  জিম্বাবুয়ের ম্যালকম ওয়ালার, তিনাশে পানিয়াঙ্গারা ও তেনদাই চাতারা দুটি করে উইকেট পান।  একটি করে উইকেট গেছে এলটন চিগম্বুরা, মুসাঙ্গযে ও মাসাকাদজার দখলে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ