,

জাদুঘরে রূপান্তরিত হবে সেই থাই গুহা!

news-image

গত ২৩ তারিখ থেকে থাইল্যান্ডের যে গুহায় আটকে ছিল ১২ কিশোর ফুটবলার ও কোচ, সেই গুহাটিকে এবং আশপাশের পুরো অঞ্চলটিকেই জীবন্ত গুহা বানানো হবে। যেখানে কিশোর দলটিকে কীভাবে উদ্ধার করা হয়েছে তা দেখানোর পাশাপাশি দর্শকদের জন্য পুরো গুহাটি উন্মুক্ত করে দেওয়া হবে। যা নি:সন্দেহে রোমাঞ্চপ্রিয় মানুষের জন্য প্রবল আগ্রহের খোরাক জোগাবে। বুধবার এ ঐতিহাসিক উদ্ধার অভিযানের প্রধান নারোংশাক অসত্তানকরণ এক সংবাদ সম্মেলনে এ খবর জানান।

তিন দিনব্যাপী চলা এ অভিযানের প্রধান জানান, গুহার এ অঞ্চলটি জীবন্ত জাদুঘর হবে। তিনি আরো বলেন, থাইল্যান্ডের অন্যতম আরেকটি আকর্ষণীয় স্থান। উদ্ধার অভিজানের বিস্তারিত তথ্য দেখানোর ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি। তবে দেশটির প্রধানমন্ত্রী প্রজুত চান-ওচা জানান, নিরাপত্তাজনিত কারণে গুহার চারপাশে অতিরিক্ত সতকর্তা জারি করা হবে।

তবে বর্তমানে গুহাটি বন্ধ রয়েছে। অনির্দিষ্ট কালের জন্য এটি বন্ধ থাকবে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ ও প্ল্যান্ট কনজারভেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল চোংক্লাই ওরাপংসথারোং। উল্লেখ্য, গতসপ্তাহে থাইল্যান্ডের চিয়াং রাই প্রদেশের থাম লুয়াং গুহায় খোঁজ পাওয়া যায় কিশোর ফুটবলারদের। রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে