,

রোহিঙ্গাদের যে গ্রামে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি (ভিডিও)

news-image

মিয়ানমারের নির্মম নির্যাতনের অবস্থা খুব সহজেই অনুমান করা যায় বিবিসির ভিডিও প্রতিবেদনে দেখতে পাওয়া গ্রামটির দিকে তাকালে।

গত বছর মিয়ানমারের উত্তর রাখাইনে যখন মিয়ানমারের সামরিক বাহিনী এক বর্বরোচিত অভিযান শুরু করে, তখন সেখান থেকে পালিয়েছিল প্রায় সাত লাখ রোহিঙ্গা মুসলিম।শত শত গ্রাম জ্বালিয়ে মাটিতে মিশিয়ে দেয়া হয়।

সেখানে ব্যাপক হারে হত্যা ও ধর্ষণের ঘটনা ঘটে। জাতিসংঘের বিবেচনায় এটি ছিল জাতিগত নির্মূল অভিযান।

তবে মিয়ানমারের সরকার বলেছিল তার রোহিঙ্গা জঙ্গীদের বিরুদ্ধে লড়াই করছে, বেসামরিক লোকজনকে এই অভিযানে টার্গেট করা হচ্ছে না।

সম্প্রতি মিয়ানমারের কর্মকর্তারা একদল সাংবাদিককে রাখাইনে নিয়ে যায়। এই দলে বিবিসির এক সাংবাদিকও ছিলেন। কিন্তু এই সফর ছিল একেবারেই সরকারি নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে রোহিঙ্গাদের নিবন্ধন শেষ করেছে। নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমদের সংখ্যা মোট ১১ লাখ ১৮ হাজার ৫৭৬ জন।

রোহিঙ্গাকে নিবন্ধন করানোর কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আর কোনো অনিবন্ধিত রোহিঙ্গা বাংলাদেশে নেই।

https://www.facebook.com/BBCBengaliService/videos/1945165228855706/

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে