রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে একটি স্বচ্ছ বাজার ব্যবস্থা দরকার: মার্কিন রাষ্ট্রদূত

news-image

বাংলাদেশে একটি স্বচ্ছ বাজার ব্যবস্থা দরকার বলে মনে করেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট।

বুধবার (১১ জুলাই) রাজধানীর ব্রাক ইন সেন্টারে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বাংলাদেশের ( আইবিএফবি) বার্ষিক সাধারণ সভায় ( এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট বলেন, যুক্তরাষ্ট্র গত বছর বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর পরিমাণ ২৩ শতাংশ। আমরা ব্যবসায়ীদের এখানে আনার ব্যবস্থা করেছি। এখন তাদের ধরে রাখার দায়িত্ব বাংলাদেশের।

আমি ব্যবসায়ী কমিউনিটিকে একসঙ্গে কাজ করা আহ্বান জানাই। যখন বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে ডিল হবে তখন যেন সবার জন্য সমান লেবেল প্লেইং ব্যবস্থা থাকে।

আইবিএফবির প্রেসিডেন্ট হাফিজুর রহমান খানেরর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ড. মুজিব উদ্দিন আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ