রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উ. কোরিয়ার সাথে সম্পর্কোন্নয়ে প্রতিরক্ষা মহড়া স্থগিত করলো দ. কোরিয়া

news-image

দক্ষিণ কোরিয়া এ বছর তাদের প্রতিরক্ষা মহড়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার (ডিপিআরকে) সঙ্গে সম্পর্কোন্নয়নে মঙ্গলবার তারা এ মহড়া স্থগিত করার ঘোষণা দেয়। এই প্রতিরক্ষা মহড়ার লক্ষ্য দেশটির যুদ্ধের প্রস্তুতি যাচাই করা।

জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন ও নিরাপত্তা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া স্থগিতের ভিত্তিতে মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিউল ও ওয়াশিংটন ১৯ জুন উলচি ফ্রিডম গার্ডিয়ানের (ইউএফজি) যৌথ বার্ষিক যুদ্ধ মহড়া স্থগিত করার ঘোষণা দেয়ার পর এ বছরের উলচি মহড়া বাতিল করা হলো।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার প্রথম সম্মেলন চলাকালে পিয়ংইয়ংয়ের সাথে সিউলের যেকোন উস্কানিমূলক সামরিক মহড়া বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত ২০০৮ সাল থেকে এই সামরিক মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে। এএফপি, বিএসএস

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ