,

সৌদিতে গোলাগুলিতে বাংলাদেশিসহ নিহত ৪

news-image

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের মধ্যাঞ্চলের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে বন্দুকধারীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর গোলাগুলির ঘটনায় এক বাংলাদেশিসহ অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দুই হামলাকারী ও নিরাপত্তাবাহিনীর এক সদস্যও রয়েছে।

সোমবার সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় গোলাগুলিতে এক বাংলাদেশিসহ চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে বলে খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কাসিম প্রদেশের বুরাইদাহ-তারফিয়াহ সড়কের একটি তল্লাশি চৌকিতে তিন বন্দুকধারী হামলা চালিয়েছে। রোববার বিকেলের দিকে বন্দুকধারীরা একটি গাড়িতে করে এসে ওই হামলা চালায়।

‘গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।’

নিহত কর্মকর্তার নাম সুলেইমান আব্দেল আজিজ আব্দেল লতিফ। মন্ত্রণালয় গোলাগুলিতে এক বাংলাদেশি প্রাণহানির খবর দিলেও তার নাম প্রকাশ করেনি। কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

চলতি বছরের ২০ এপ্রিল দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ আসিরে সন্ত্রাসী হামলায় চার সৌদি পুলিশ নিহত ও চারজন আহত হয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা, তালেবানসহ বিভিন্ন সন্ত্রাসীগোষ্ঠীর হামলা হয়।

তবে দেশটির পূর্বাঞ্চলে নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে শিয়া মতাবলম্বীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির