,

১৪বছরের জেল হতে পারে মিয়ানমারের ২ সাংবাদিকের

news-image

রাষ্ট্রীয় কথিত গোপনীয়তা ভঙ্গের দায়ে মিয়ানমারে আটক আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ২ সাংবাদিকের ১৪বছরের জেল হওয়ার আশঙ্কা রয়েছে। রয়টার্স কর্তৃপক্ষ তাদের কোন অপরাধ হয়নি দাবি করে ছেড়ে দেয়ার আবেদন করলে মিয়ানমার তাদের বিচার অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

সোমাবার আদালতের পক্ষ থেকে জানানো হয়, ৩২বছর বয়সী ওয়া লো ও ২৮বছর বয়সী কিঁয়া সোয়ে ও নামে দুইজন মিয়ানমারের নাগরিক যারা রয়টার্সের সাংবাদিক হিসেবে নিয়োজিত। তাদের বিরুদ্ধে সরকারি গোপন তথ্য ফাঁস ও গোপনীয়তা আইন লঙ্ঘনের যথেষ্ট প্রমাণ রয়েছে, তাই তাদের বিরুদ্ধে বিচার চলবে।

এদিকে রয়টার্স দাবি করেছে, তারা প্রতিদিনের মত তাদের নিয়মিত কাজগুলোই করছিল। কিন্তু তাদের মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ভিত্তিহীন অভিযোগে সাংবাদিকদের আটক করে বিচারের মুখোমুখি করা চরমভাবে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন জে. এডলার।

উল্লেখ্য, গত আগষ্টে মিয়ানমার সেনাবাহিনী ভিত্তিহীন অভিযোগে রোহিঙ্গা নিধন অভিযান শুরু করায় ৭লাখেরও বেশি নির্যাতিত মানুষ বাংলাদেশে পালিয়ে আসে। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবানিহীর চালানো গণহত্যার ফুটেজ সংগ্রহ করতে যাওয়া রয়টার্সের দুই সাংবাদিককে দেশটির পুলিশ আটক করে এবং বিচারের মুখোমুখি করে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে