রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে বন্যা পরিস্থিতি: মৃতের সংখ্যা ১০৪

news-image

জাপানে প্রবল বর্ষণ ও বন্যায় মৃতের সংখ্যা ১০৪ জনে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত ৫৮ জনের বেশি ব্যক্তি নিখোঁজ রয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। প্রায় ৪০হাজারের কাছাকাছি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদপত্রটি।

ওকায়ামা প্রদেশে এক হাজারেরও বেশি মানুষ ছাদে আটকা পড়ে আছে বলে জানিয়েছে জাপান টাইমস। এছাড়াও মাবিচো জেলার এক-তৃতীয়াংশ অংশ প্রায় ১২শ হেক্টর এলাকা ডুবে গেছে বলেও জানিয়েছে ঐ সংবাদপত্রটি।

এদিকে বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে ৫০ হাজারের বেশি কর্মী কাজ করছে বলে জানিয়েছে সংবাদপত্র গার্ডিয়ান। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে এক কর্মকর্তা জানায়, এ ধরণের অভিজ্ঞতার মুখোমুখি এর আগে কখনোই পড়তে হয়নি তাদেরকে।

বন্যার ফলে দেশটির ভূমি, স্থাপনা ও পরিবহণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, প্লাবিত এলাকাগুলো থেকে স্বয়ংক্রিয় পাম্পার দিয়ে পানি তোলার ব্যবস্থা করা হবে। যা সম্পন্ন হতে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। জাপান টাইমস, গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ