শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড় সংগ্রহের পথে টাইগাররা

tamimতিন টেস্ট সিরিজের ১ম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে জিতে খুলনা টেস্টে এখন বেশ ফুরফুরে মেজাজে খেলছে মুশফিক বাহিনী।গতকাল দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ধীর গতির খেলার এক অনন্য নজির স্থাপন করল তামিম-সাকিবরা। পুরো ৯০ ওভার খেলে টাইগররা সংগ্রহ করে ৩ উইকেটে ১৯৩ রান। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসের একটি অন্যতম ইতিহাস।

দ্বিতীয় দিনে মাঠে নেমে জিম্বাবুয়ের বোলারদের ভালোভাবেই শাসন করতে থাকে তামিম-সাকিব। দ্বিতীয় দিনে স্বাগতিকরা ৩শ ঘর পেরোয়। আর অন্যদিকে তামিমের সেঞ্চুরী এবং সাকিবে হাফ সেঞ্চুরী খেলায় এক অন্যতম মাত্রা যোগ করে দর্শকদের আনন্দের জোয়ারে ভাসিয়ে দেয়।

তামিম ৩৩২ বলে  ১০ চারের সাহায্যে ১০৯ রান করে মাসাকাদজার বলে আরভিনের তালুবন্দি হয়ে সাজঘরে ফিরে যান। আর সাকিব ১১৯ বলে ১০ চার ও ২ ছয়ের সহায়তায় ৮৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন।

তামিম আউট হলে মাঠে নামেন অধিনায়ক মুশফিক। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ৩১৬। সাকিব ৮৯ ও মুশফিক ১১ রানে ক্রিজে আছেন।