দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়লেন মিসবাহ

news-image

mesbahপাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক টেস্ট ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছেন। আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে তিনি মাত্র ২১ বলে অর্ধ শতক করেন। আগের রেকর্ডটির অধিকারী ছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। তিনি ২০০৪ সালে কেপ টাউনে জিম্বাবুয়ের বিরুদ্ধে ২৪ বলে রেকর্ডটি গড়েছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান এখন করেছে ৩ উইকেটে ২১০ রান। মিসবাহ ৫২ ও আজহার আলী ৭২ রানে ক্রিজে রয়েছেন। ইউনিস খান ৪৬ রান করে লেগবিফোরের শিকার হয়েছেন।

পাকিস্তান সার্বিকভাবে ৫১৯ রানে এগিয়ে রয়েছে। প্রথম ইনিংসে পাকিস্তান ৫৭০/৬ (ঘোষণা) ও অস্ট্রেলিয়া ২৬১ রান করেছিল

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান