,

টাইসনের ভয়ংকর শৈশব…

662ac1422b08e85d22c1495070baa78c-Tyson-imageক্রীড়া প্রতিবেদক :মাইক টাইসনের এই অভিজ্ঞতার কথা আগে কেউ জানত না। কী ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীনই না তিনি হয়েছিলেন। মাত্র সাত বছর বয়সে যৌন হয়রানি এলোমেলো করে দিয়েছিল তাঁর মধুর শৈশব। এক রেডিও সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথা জানিয়ে টাইসন বলেছেন, নানা ঘাত-প্রতিঘাত ছেলেবেলায়ই তাঁকে বানিয়েছে উচ্ছৃঙ্খল, আইনের প্রতি অবজ্ঞা আর তাঁর অপরাধী প্রতিমূর্তি সেই ভয়ংকর ছেলেবেলারই ফসল।

যৌন হেনস্তার ব্যাপারটি আজীবন কাউকে বলতে পারেননি টাইসন। কিন্তু সমাজের প্রতি তীব্র ঘৃণা আর বিদ্বেষ তৈরি করেছিল সেই ঘটনাটি। ব্রুকলিনের রাস্তায় চলতে চলতে হঠাৎই এক পাষণ্ডের শিকার হন তিনি। রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে পাশবিক অত্যাচারে জর্জরিত করা হয় তাঁকে। ওই পাষণ্ডের হাত থেকে কোনোমতে পালিয়ে বেঁচেছিলেন টাইসন। এরপর চলতে-ফিরতে অনেকবারই খুঁজেছেন তাঁকে, কিন্তু দেখা পাননি। লোকটিকে আরও একবার দেখলে কী করতেন, সেটা অবশ্য বলেননি বক্সিংয়ের সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়ন।

হেনস্তার হাত থেকে কোনোমতে মুক্তি মিলিয়েই পুলিশকে জানাতে চেয়েছিলেন পুরো ব্যাপারটি। কিন্তু কোনো এক অদৃশ্য সংকোচের কারণে তা করতে পারেননি। নিজের পরিবারের কাছেও এত দিন গোপন রেখেছিলেন বিষয়টি। রেডিও সাক্ষাৎকারে ওই ঘটনাটি খুলে বলে যেন তিনি এখন অনেকটাই হালকা।

জীবনে কোনো দিন জন্মদাতা বাবাকে চোখে দেখেননি টাইসন। দারিদ্র্যপীড়িত শৈশবে সব সময়ই সঙ্গী হয়েছে অবজ্ঞা আর অবহেলা। সুস্থ জীবনধারা থেকে অনেকটাই দূরে থেকে তিনি হাত পাকিয়েছিলেন বিভিন্ন অপরাধ-প্রবণতায়। এর মধ্যে যৌন হয়রানির ওই ঘটনাটি যেন দুঃস্বপ্ন হয়েই দেখা দিয়েছিল ছোট্ট টাইসনের জীবনে।

মুহম্ম্মদ আলীর জীবনগাথা একটা পর্যায়ে এসে পাল্টে দিয়েছিল তাঁর জীবনবোধ। ‘দ্য গ্রেটেস্ট’ নামের একটি চলচ্চিত্র তাঁকে প্রভাবতি করেছিল মারাত্মকভাবে। ওই চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল কিংবদন্তি বক্সার আলীর জীবন-চরিতকে উপজীব্য করেই। ছেলেবেলায় বিভিন্ন অপরাধের ঘটনা ঘটিয়ে তাঁকে কাটাতে হয়েছে কিশোর সংশোধনাগারে। এমনই এক সংশোধনাগারে তিনি পেয়েছিলেন বক্সিং বিশ্বের আরেক ‘মুহম্মদ আলী’ হওয়ার উদ্দীপনা আর উৎসাহ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর