ইরাকে ৩০ জনকে অপহরণ করেছে আইএস

news-image

ইরাকের সালাহউদ্দিন প্রদেশে ৩০ জনকে অপহরণ করেছে ইসলামিক স্টেট (আইএস)। এছাড়াও ৭জন কে হত্যা করেছে তারা। এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে খবরটি জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কুর্দিস্তান ২৪ ডট কম।

আল দৌর প্রদেশের জেলা পরিষদের প্রধান আলী হাসান ইরাকি সংবাদমাধ্যমকে বলেন, সালাহউদ্দিন প্রদেশে শাম্মার গোত্রের ৩০ জনকে অপহরণ করার পাশাপাশি ৭ জনকে হত্যা করে তারা।

তিনি এও বলেন, অপহৃত ব্যক্তিদেরকে নিরাপদে বাড়িতে ফেরানোর জন্য চেষ্টা করছে ইরাকি সরকার।

সাম্প্রতিক সময়ে বাগদাদ এবং কুর্দিস্তান এলাকায় সুরক্ষা ব্যবস্থা শিথিল করায় অনবরত হামলা চালাচ্ছে জঙ্গি সংগঠন আইএস।

ইরাকি সংসদে কুর্দিশ আইনপ্রণেতাদের কাছ থেকে জানা যায়, স্থানীয় মানুষ তাদের এলাকার সুরক্ষা করায় ব্যর্থ হওয়ায় এই এলাকগুলোতে জঙ্গি হামলার আশংকা বৃদ্ধি পেয়েছে। তবে এই জঙ্গি গোষ্ঠীদের নির্মূল করার জন্য কাজ করে যাচ্ছে ইরাকি বাহিনী। সূত্র : কুর্দিস্তান ২৪ ডট কম

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত