শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাই টেস্টে ইউনুস খানের সেঞ্চুরি

80292_Eunis Khan 23.10.14ক্রীড়া প্রতিবেদক :দুবাই টেস্টে ইউনুস খানের সেঞ্চুরিতে প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ চার উইকেটে ২১৯। ৩৪রান করে ক্রিজে আছেন মিসবা উল হক এবং ৯রান নিয়ে আসাদ শফিক।

বুধবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান।  ওপেনার আহমেদ সেজাদ নয় বল খেলে করে মাত্র তিন রান এবং মেহাম্মদ হাফিজ দুই বল খেলে শূন্য রানে সাজঘরে ফিরে যায়। 

এরপর দলের হাল ধরেণ ইউনুস খান। তার সাথে সঙ্গ দিতে ছিলেন আজহার আলী। আজহার আলী ১৬৭ বল খেলে ৫৩ রানে আউট হলেও নিজের ২৫তম টেস্ট সেঞ্চুরি পুর্ণ করেন ইউনুস খান। ইউনুস খান ২২৩ বল খেলে সংগ্রহ করে ১০৬ রান।

অস্ট্রেলিয়ার পক্ষে জনসন ২০ ওভারে ১৩ মেডেন ২২ রান দিয়ে তুলে নেন তিন উইকেট। অপর বোলার সিডল ১৭ ওভারে ৮ মেডেন ২৭ রান দিয়ে পান এক উইকেট।