,

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪শ কোটি টাকা ক্ষতিপূরণ চাইবে ভারত

wi-squad-against-india-2014.thumbnailডেস্ক রির্পোট : ওয়েস্ট ইন্ডিজ-ভারত ম্যাচ চলাকালীন সফর বাতিল করার কারণে ৪০০ কোটি রুপি ক্ষতিপূরণ চাইবে ভারত! হুট করে সিরিজ বর্জন করে দেশে ফেরায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) কাছে ৪০০ কোটি ভারতীয় রুপি ক্ষতিপূরণ চাইতে পারে ভারত।

মঙ্গলবার হায়দরাবাদে বোর্ডের জরুরি ওয়ার্কিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব সঞ্জয় প্যাটেল৷

ক্রিকেটের ফিউচার ট্যুর প্লান (এফটিপি) অনুযায়ী ভারত সফরে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, একটি টি-টোয়েন্টি ও তিনটি টেস্ট খেলার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। শুক্রবার ধর্মশালায় চতুর্থ ওয়ান ডে-র পর ভারত সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সোমবার ইডেনে সিরিজের পঞ্চম তথা শেষ ওয়ান ডে, একটি টি-২০ এবং তিন টেস্টের সিরিজ বাতিল হয়ে যায়।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ সরে দাঁড়ানোর দিনেই শ্রীলঙ্কাকে পাঁচ ওয়ান ডে-র সিরিজ খেলতে রাজি করিয়ে নেয় বিসিসিআই। ১ থেকে ১৫ নভেম্বর ভারতে ওয়ান ডে সিরিজ খেলবে লংকানরা।

প্যাটেল বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা আইনজীবীদের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণ দাবি করব। যদিও ২১ অক্টোবর হায়দরাবাদে ওয়ার্কিং কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ ২০১৩-১৪ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ম্যাচ পিছু বোর্ডের আয় হয়েছিল ৩৩ কোটি টাকা। সেই হিসেবে এবার মোট ৩৯৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি জানাব।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর