শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সার জয়, রেকর্ডের প্রান্তে মেসি

51a74fd95dfd0a63d81d4bc1492d9231-messiক্রীড়া প্রতিবেদক :তবে কি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠেই লিওনেল মেসি রেকর্ডটা ভাঙবেন বলে ঠিক করে রেখেছেন ভাগ্য দেবতা? না হলে গোটা চারেক গোলের সুযোগ পেয়ে মাত্র একবার কেন খুঁজে নেবেন জাল? না হলে ম্যাচের একদম শেষ প্রান্তে তাঁর নিশ্চিত​ গোলমুখী হেড দারুণ দক্ষণতায় ঠেকিয়ে দেবেন এইবারের গোলরক্ষক?
দুটো গোল পেলেই স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার ৬০ বছরের পুরনো রেকর্ডটা হয়ে যেত তাঁর। কিন্তু মেসি পেলেন এক গোল। তবে পুঁচকে এই​বারের বিপক্ষে গোল খুঁজে পেতে পেতে মরিয়া বার্সেলোনার শেষ পর্যন্ত ​জিততে কোনো কষ্ট হয়নি। মেসি, নেইমার আর জাভির গোলে ৩–০ ব্যবধানেই জিতে শীর্ষস্থান ধরে রেখেছে তারা। লিগের পরের ম্যাচটাই এল ক্লাসিকো। বার্সার রিয়ালের মুখোমুখি হওয়ার ম্যাচ। মেসির রেকর্ড গড়ার ম্যাচও কি নয়!
রেকর্ড, ঐতিহ্য, তারকা সমাবেশ কিংবা শক্তি—কোনো দিক দিয়েই এইবারের সঙ্গে তুলনা চলে না বার্সার। এইবারের পুরো শহরের যা জনসংখ্যা, সেটার তিনগুণও বেশ ধরে যায় বার্সার মাঠ ন্যু ক্যাম্পে। কিন্তু বিস্ময় জাগিয়ে এবার শীর্ষ লিগে উঠে আসা এইবার কিছুতেই বার্সেলোনাকে সুযোগ দিচ্ছিল না। ৬০ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল শূন্য। উল্টো প্রথমার্ধের ৪০ ও ৪৩ মিনিটে বার্সার জালে বল প্রায় ঢুকিয়েই দিয়েছিল এইবার। প্রথমে ফাঁকা পোস্টেও গোল করতে পারেনি, পরে কেবল গোলরক্ষকের বাধাটাও আর টপকানো হয়নি।
শেষ পর্যন্ত বার্সা ছন্দে ফেরে জাভির গোল দিয়ে। মেসির বাড়িয়ে দেওয়া বলে দলকে এগিয়ে দেন বার্সা অধিনায়ক। ৭২ মিনিটে দানি আলভেসের ক্রস থেকে দুর্দান্ত শটে ২–০ করে ফেলেন নেইমার। আর দুই মিনিটের মধ্যে দুর্দান্ত ওয়ান–টু খেলে মেসি–সুলভ একটি গোল আসে ১০ নম্বর জার্সিধারীর নামের পাশে। বার্সায় অভিষেকের দশ বছর পূর্তিটা মেসি স্মরণীয় করে রাখলেন লিগে তাঁর ২৫০তম গোল দিয়ে। ২৫১ গোল নিয়ে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা অন্তত আরও এক সপ্তাহের জন্য অক্ষত রাখার সৌভাগ্য হলো তেলমো জারার।
এই ম্যাচে গোল পেতে ভীষণই মরিয়া ছিলেন মেসি। এমনই মরিয়া, দুবার তো নিজ সতীর্থের হেডেও ভাগ বসাতে গিয়ে ধাক্কা খেয়ে পড়েছেন মাটিতে। কিন্তু মেসিকে দারুণভাবে আটকে রেখেছিল এইবারের গোলরক্ষক জাবি। সব মিলে ম্যাচে নয়টি সেভ করেছেন। এর বেশ কয়েকটিই ছিল মেসির প্রাপ্য গোল। শেষ পর্যন্ত অবশ্য খালি হাতে ফিরতে হয়নি মেসিকে। এখন রেকর্ডটা মেসি রিয়ালের মাঠে ভাঙতে পারেন কিনা সেটাই দেখার। ২৫ অক্টোবর মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই দল।