সরাইলে ৪ দিনে ডায়রিয়া আক্রান্ত শতাধিক

disentriপ্রতিনিধি : সরাইলে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত চার দিনে উপজেলায় নারী, পুরুষ, শিশুসহ আক্রান্ত হয়েছে শতাধিক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত চার দিনে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা অর্ধশতাধিক রোগীকে চিকিৎসা দিয়েছেন। প্রতিদিন ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা বেশি। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অরুয়াইলের রাজাপুর গ্রামের মাঞ্জু মিয়ার স্ত্রী শিউলী বেগম (২৬) তিন দিন, গোলাপ মিয়ার স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় আট দিন ও আরজু মিয়ার কন্যা শিশু জেরিন বেগম (৮) হাসপাতালে চিকিৎসা নিয়েছে। অরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসিফ ইকবাল খোকন বলেন, গত ৪-৫ দিনে শুধু রাজাপুর গ্রামেই ডায়রিয়ায় ১৫ জনেরও অধিক আক্রান্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নোমান মিয়া বলেন, কোরবানি ঈদ পরবর্তী সময়ে সাধারণত এমনটি হয়ে থাকে। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এ জাতীয় আরও খবর

চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা

হাদি হত্যার বিচারসহ ৩ দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

তল্লাশি নিয়ে বিরোধে পুলিশকে পিটিয়ে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা

নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার

মসজিদ কমিটি নিয়ে বিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

এবার ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুললেন প্রভা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

নতুন বাজারে বৈশাখী পরিবহনের বাসে আগুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বাজার থেকে একদিনেই উধাও কয়েক ট্রিলিয়ন ডলার

ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির