,

আখাউড়ায় জলাবদ্ধতা নিরসনে খাল খনন শুরু

news-image
আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের মসজিদ পাড়া এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খনন শুরু হয়েছে। মসজিদ পাড়ারস্থ ফায়ার সার্ভিস অফিস হতে পূর্ব দিকে বাইপাস পর্যন্ত   সড়কের পাশের ভরাট হওয়া খাল খনন করছে পৌর কর্তৃপক্ষ।
স্থানীয় পৌর কাউন্সিলর মো. রফিকুল ইসলাম শিশু, মহিলা কাউন্সিলর মিলি আক্তারসহ প্রকৌশলী ফয়ছাল আহমেদ উপস্থিত থেকে খনন কাজের তদারকি করছেন। খালটি খনন হলে মসজিদপাড়াসহ আশে-পাশের এলাকার বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে পরিত্রান পাবে বলেন মনে করছে এলাকাবাসী।
জানা যায়, আখাউড়া মসজিদপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা সরাফত আলী সড়কের পাশে পূর্ব-পশ্চিমে একটি খাল ছিল। খালটি দিয়ে বৃষ্টির পানিসহ বাসাবাড়ির ব্যবহৃত পানি নিষ্কাশন হতো। শহরায়নের ফলে খালটি অনেকটা সংকুচিত হয়ে গেছে।  এতে বাসাবাড়ির পানিসহ বৃষ্টি পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা না থাকায় সব সময়ই জলাবদ্ধতা লেগে থাকতো। দুর্ভোগ পোহাতে হতো এলাকার বাসিন্দাসহ সাধারণ পথচারিদের।  পৌরবাসীর এ দূর্ভোগ লাঘবে খালটি খনন করে ড্রেনেজ করার উদ্যোগ নিয়ে পৌর কর্তৃপক্ষ।
এ ব্যপারে পৌর প্রকৌশলী ফয়ছাল আহমেদ বলেন, খালটি ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হতো।  খাল খনন করে ড্রেন নির্মাণ করা হবে। তখন আর জলাবদ্ধতা থাকবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে