,

ব্যাংককে হচ্ছে বিশ্বের ৯ম উচ্চ ভবন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আধা কিলোমিটারের বেশি উচ্চতার ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটির একটি ডেভেলপার কোম্পানি।

BANGKOK-SKYSCRAPERসম্প্রতি এক প্রতিবেদনে হাফিংটনপোস্ট জানিয়েছে, ১২৫তলা ভবনটির উচ্চতা হবে ৬১৫ মিটার (২ হাজার ১৮ ফুট)। ২০১৯ সালে র্নিমাণকাজ শেষ হলে ওই ভবনটি বিশ্বের শীর্ষ উচ্চতার ১০টি ভবনের একটি হবে।

র্নিমাণ প্রতিষ্ঠান গ্র্যান্ড ক্যানেল পাবলিক কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাংককের প্রাণকেন্দ্রে ‘সুপার টাওয়ার’ নামের এই ভবনটিতে বিলাসবহুল হোটেল, অফিস স্পেস ও পর্যবেক্ষণ ডেক থেকে মনোরম দৃশ্য দেখার সুবিধা থাকবে।

বিশ্বের বিভিন্ন স্কাইস্ক্র্যাপারের ডাটাবেস সংরক্ষণকারী প্রতিষ্ঠান কাউন্সিল অন টল বিল্ডিংস অ্যান্ড আরবান হেবিটেট জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে র্নিমাণ শেষ হলে ‘সুপার টাওয়ার’ হবে বিশ্বের ৯ম উচ্চ ভবন। আর এখনই নির্মিত হলে সেটি বিশ্বের ২য় সর্বোচ্চ ভবন হতো।

নতুন ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে ভবনটি নির্মাণে প্রায় ৩১০ কোটি মার্কিন ডলার খরচ হবে বলে জানিয়েছেন নির্মাতারা।

প্রসঙ্গত, দুবাইয়ের ১৬৩ তলা ‘বুর্জ খলিফা’ বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন। সেটির উচ্চতা ৮২৮ মিটার (২ হাজার ৭১৭ ফুট)।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ