,

লুৎফর রহমান বাদলের বন্ধুত্বের জন্যই শচীন এসেছিলেন ঢাকায়

02_Sachin-Tendulkar_A-Pramanik_14102014_0042-300x200ক্রীড়া ডেস্ক :ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন রমেশ টেন্ডুলকারের সঙ্গে বাংলাদেশের শিল্পপতি ক্রীড়া সংগঠক লুৎফর রহমান বাদল এর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহু বছরের। একে অপরের ভাষাগত সম্পর্কও তুমি পর্যায়ের। তাই বন্ধু বাদলের অনুরোধ উপো করতে পারেননি শচীন। তার আমন্ত্রণে সায় দিয়ে বাংলাদেশ সফরে এসে উম্মোচন করে গেলেন বাদল এর ক্রিকেট কাব ‘লিজেন্ড অব রূপগঞ্জ’। সন্ধ্যা সাড়ে ৬টায় চার্টার্ড বিমানেই মুম্বাইয়ে ফিরে যান ক্রিকেট লিজেন্ড।
‘লিজেন্ড অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বদল বললেন, শচীনের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্বল্প পরিসরে বলে শেষ করা যাবে না।
আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আমার কাবের লোগো উম্মোচন করতে এসেছেন বন্ধুত্বের খাতিরে। এখানে কোন আর্থিক বিনিময়ের ব্যাপার নেই। বাদল আরো বলেন, আমি সত্যি শচীনের প্রতি কৃতজ্ঞ। আমার বন্ধু আমাকে এতোটা ভালোবাসে, সত্যি বুঝতে পারিনি। তাকে সফরে আসার আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিলেন। বন্ধুর প্রতি আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো। গতকাল হোটেল সোনারগাঁয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘লিজেন্ড অব রূপগঞ্জে’র লোগো উম্মোচন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন আইসিসির প্রেসিডেন্ট ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, টিভি চ্যানেল এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু প্রমুখ। লোগো উম্মোচনের পর ‘রিজেন্ড অব রূপগঞ্জ এর ক্রিকেটারদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন।
গতকাল মঙ্গলবার গোয়াহাটি থেকে একটি চার্টার্ড বিমানে চেপে ‘ক্রিকেট লিজেন্ড’ শচীন টেন্ডুলকার ঢাকায় এসেছেন সকাল সোয়া ১১টায়। তিনি ঢাকায় এসে সোনারগাঁ হোটেলে বিশ্রাম নিয়ে ১২টার পরে রওনা হন রূপগঞ্জে। সেখানে নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখিয়ে তিনি ইউনিসেফের প্রতিনিধিত্বের কাজও সম্পন্ন করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর