মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবন বাবুর চিঠিতে একাই দশ চরিত্রে মোশাররফ করিম

news-image

বিনোদন ডেস্ক: এক বা দুটি নয়, এক নাটকে ১০টি চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকটিতে মোশাররফ করিমকে কখনো স্টেশনমাস্টার, বাসার দারোয়ান, পুলিশ অফিসার, প্রেমিকসহ নানা ধরনের চরিত্রে দেখা যাবে। তবে নাটকের প্রধান চরিত্র কবি জীবনানন্দ দাশের ছায়া অবলম্বনে পর্দায় তুলে এনেছেন পরিচালক। এই জীবনানন্দের সঙ্গে দেখা হবে বনলতা সেনের। এই চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

‘জীবন বাবুর চিঠি’ শিরোনামে এই নাটক পরিচালনা করেছেন জাহিদুর রহমান। পরিচালক বললেন, ‘প্রথম দিকে নাটকটিতে মোশাররফ করিমের চরিত্র ছিল ১৬টি। কিন্তু শুটিংয়ের আগে আমি আর নাটকটির রচয়িতা মাসুম শাহরিয়ার মিলে সেটা কমিয়ে ১০-এ নিয়ে এসেছি। এবং ভালোমতোই শুটিং শেষ করেছি।’ জানালেন, নাটকটির শুটিং হয়েছে উত্তরা ও পুবাইলের বেশ কিছু জায়গায়।

এক বা দুটি নয়, এক নাটকে ১০টি চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকটিতে মোশাররফ করিমকে কখনো স্টেশনমাস্টার, বাসার দারোয়ান, পুলিশ অফিসার, প্রেমিকসহ নানা ধরনের চরিত্রে দেখা যাবে। তবে নাটকের প্রধান চরিত্র কবি জীবনানন্দ দাশের ছায়া অবলম্বনে পর্দায় তুলে এনেছেন পরিচালক। এই জীবনানন্দের সঙ্গে দেখা হবে বনলতা সেনের। এই চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

‘জীবন বাবুর চিঠি’ শিরোনামে এই নাটক পরিচালনা করেছেন জাহিদুর রহমান। পরিচালক বললেন, ‘প্রথম দিকে নাটকটিতে মোশাররফ করিমের চরিত্র ছিল ১৬টি। কিন্তু শুটিংয়ের আগে আমি আর নাটকটির রচয়িতা মাসুম শাহরিয়ার মিলে সেটা কমিয়ে ১০-এ নিয়ে এসেছি। এবং ভালোমতোই শুটিং শেষ করেছি।’ জানালেন, নাটকটির শুটিং হয়েছে উত্তরা ও পুবাইলের বেশ কিছু জায়গায়।

নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘জীবনানন্দ দাশ বেশ কিছু চিঠি নিয়ে রওনা হয়েছেন। যে চিঠিগুলো তিনি এই সময়ের প্রেমিকদের কাছে পৌঁছে দেবেন। যে প্রেমিকদের সঙ্গে তাঁর দেখা হয়, সেই প্রেমিকদের চরিত্রেও দেখা যাবে মোশাররফ করিমকে। এই যাত্রা নিয়েই গল্প।’

এতগুলো চরিত্রে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বললেন, ‘চিত্রনাট্যটা পড়ে আগেই মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম। বড় ব্যাপার হলো, চরিত্রটা ঠিকঠাক বুঝলে এবং চরিত্রের ভেতরে ঢুকতে পারলে খুব বেশি অসুবিধা হয় না। এই নাটকের বেলাতেও হয়নি।’

নাটকটি আসছে ঈদে আরটিভিতে প্রচারিত হওয়ার কথা রয়েছে। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ : ১১৮ পুলিশ আহত, ৭০ ‘ককরোচ’ গ্রেপ্তার

মোজাফফরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার উদ্যোগ

রাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, আটকা ৬ ট্রেন

২০২৭ সালের হজে সরকারি দুই প্যাকেজ ঘোষণা

ইএফডি অটোমেশনেও ভ্যাট ফাঁকি, হারাচ্ছে হাজার কোটি টাকা

আ. লীগ পুনর্বাসনের চেষ্টা হলে প্রতিরোধের হুঁশিয়ারি নাহিদের

স্থানীয় সরকার নির্বাচন: আইন-বিধি নিয়ে ইসির বৈঠক আজ

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কোটা রায় বাতিলের দিন সংঘর্ষে আরও ১৯ প্রাণহানি

রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন