বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যান বুকার পেলেন ফ্ল্যানাগেন

6f605663c5a72495404c8963e4da3c67-775642-RichardFlanaganAFP-1413323866-672-640x480আন্তর্জাতিক ডেস্ক :চলতি বছর সাহিত্যের সম্মানজনক ম্যান বুকার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলীয় লেখক রিচার্ড ফ্ল্যানাগেন। 

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ‘দ্য ন্যারো রোড টু দ্য ডিপ নর্থ’ শীর্ষক উপন্যাসের জন্য এই পুরস্কার পেয়েছেন ৫৩ বছর বয়সী ফ্ল্যানাগেন। উপন্যাসটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধকালীন ভালোবাসা নিয়ে লেখা।
গতকাল মঙ্গলবার রাতে লন্ডনের গিল্ডহলে ২০১৪ সালের ম্যান বুকারজয়ীর নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে দেওয়া হয় ট্রফি ও অর্থ। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ ৬৩ হাজার ৫২০ টাকা।
যুদ্ধবন্দী হিসেবে নিজের বাবার অভিজ্ঞতায় উৎসাহিত হয়ে উপন্যাসটি লিখেছেন ফ্ল্যানাগেন। উপন্যাসটি লিখতে সময় লেগেছে পাক্কা এক যুগ। যেদিন উপন্যাসটি লেখা শেষ হয়, সে দিনই ফ্ল্যানাগেনের বাবা মারা যান। প্রয়াত বাবাকেই উপন্যাসটি উৎসর্গ করেছেন তিনি।
ফ্ল্যানাগেনসহ এ পর্যন্ত তিনজন অস্ট্রেলীয় লেখক ম্যান বুকার পেয়েছেন। তাসমানিয়ার বংশোদ্ভূত এই লেখকের জন্ম ১৯৬১ সালে। তাঁর অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে—ডেথ অব এ রিভার গাইড, দ্য সাউন্ড অব ওয়ান হ্যান্ড ক্লাপিং, ওয়ান্টিং ইত্যাদি।
১৯৬৯ সাল থেকে ম্যান বুকার পুরস্কার দেওয়া শুরু হয়। আগে যুক্তরাজ্য, কমনওয়েলথভুক্ত দেশ, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের নাগরিকদের জন্য এই পুরস্কার সীমাবদ্ধ ছিল। এবারই প্রথম সব জাতিগোষ্ঠীর জন্য পুরস্কারটি উন্মুক্ত করা হয়।

এ জাতীয় আরও খবর