,

মাতাল মায়ের দুধ খেয়ে…

d8be98d670569261273b5dbf6ccdc476-babyআন্তর্জাতিক ডেস্ক :মদপানে মা ছিলেন মাতাল। ওই অবস্থায় বুকের দুধ খাওয়ালেন তিন মাসের শিশুপুত্রকে। ফল যা হওয়ার তাই। দুধের সঙ্গে মেশা মদের বিরূপ প্রভাব পড়ল শিশুটির শরীরে। চেহারা-সুরত লাল হয়ে গায়ে প্রচণ্ড জ্বর উঠে শিশুটি শেষে মরার জোগাড়। এখন তাকে হাসপাতালে নিয়ে সুস্থ করার চেষ্টা চলছে। 

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চংকিং শহরে অদ্ভুত এ ঘটনা ঘটেছে।
চীনা গণমাধ্যমের বরাতে আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, তিন মাস বয়সী ওই শিশুটির মুখমণ্ডল রক্তিম ও গরম হয়ে ওঠে। তার মা বুঝতে পারেন, শিশুটি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছে। এরপর শিশুটিকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যান ওই মা।
হাসপাতালের এক চিকিৎসক নিশ্চিত করেছেন, বুকের দুধ পান করার পরই শিশুটি মদ্যপ হয়েছে। 
চীনা নিউজ সার্ভিসের খবরে জানানো হয়, শিশুটির মা ঝাং শিন একটি পার্টিতে গিয়ে প্রায় অর্ধ লিটার কড়া মদ পান করেছিলেন। এরপর তিনি তাঁর ক্ষুধায় কান্নারত তিন মাস বয়সী শিশুকে বুকের দুধ পান করান। 
সংশ্লিষ্ট চিকিৎসক বলেন, মা মদ পান করায় তাঁর দুধ খেয়ে ওই শিশুটি অসুস্থ হয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর