মঙ্গলবার সকালে ঢাকায় আসছেন শচিন

sachin_tendulkarক্রীড়া ডেস্ক : মঙ্গলবার ঢাকায় আসছেন ভারতের ‘ক্রিকেট লিজেন্ড’ শচিন টেন্ডুলকার। এ দিন সকাল ৯টায় শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবেন ভারতের এই ব্যাটিং মাস্টার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এটাই হবে শচিনের প্রথম বাংলাদেশ সফর। তিনি ঢাকায় আসছেন বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের দল গাজী ট্যাঙ্কের নতুন নাম ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ও এর নতুন লোগো উন্মোচন করতে। দলটির মালিক লুৎফর রহমান বাদলের ব্যক্তিগত আমন্ত্রণেই ঢাকা আসছেন শচিন।
মঙ্গলবার সকালে গোয়াহাটি থেকে একটি চার্টাড প্লেনে চেপে ঢাকায় পৌঁছানোর কথা শচিনের। তার উপস্থিতিতে বেলা ৩টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে লোগো উন্মোচন অনুষ্ঠানটি। পাশাপিাশি ইউনিসেফের প্রতিনিধি হিসেবে ঢাকার আশেপাশে একটি স্কুলে সামাজিক কার্যক্রমে অংশ গ্রহণ করবেন তিনি। এরপর মঙ্গলবার রাতেই মুম্বাই ফিরে যাবেন শচিন।
গত ১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শচিনের আগমনবার্তা নিশ্চিত করেছিলেন লুৎফর রহমান বাদল। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমার লিজেন্ডস অব রূপগঞ্জ নামটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘদিন আটকে ছিল। গত বোর্ড মিটিংয়ে এটা অনুমোদিত হয়েছে। আমি আগে থেকেই বলে রেখেছিলাম নামটা অনুমোদন হলে শচিন টেন্ডুলকারকে আনব। এরই অংশ হিসেবেই ঢাকায় আসছেন শচিন।’
উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের দল গাজী ট্যাঙ্কের নাম পরিবর্তনের জন্য গত বছর বিসিবির কাছে আবেদন করেছিলেন লুৎফর রহমান বাদল। নতুন নাম হিসেবে বেছে নিয়েছেন ‘লিজেন্ডস অব রূপগঞ্জ।’ তার আবেদনের প্রেক্ষিতে বোর্ড পরিচালকদের সবার সর্বসম্মতিক্রমে গাজী ট্যাঙ্কের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে বিসিবি। আসন্ন প্রিমিয়ার লিগ ক্রিকেটে তাই গাজী ট্যাঙ্ক নাম বদলিয়ে ‘লিজেন্ডস অব রূপগঞ্জ’ নামে অংশ নেবে।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান